খামেনির মৃত্যুর পর বিক্ষোভ, পাকিস্তানের মার্কিন কনস্যুলেটের সামনে নিহত ৯
- আপডেট সময় : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
পাকিস্তানের বন্দরনগরী করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে প্রায় ৫০০ জন শিয়া সম্প্রদায়ের বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। আলী খামেনির মৃত্যুর কয়েক ঘণ্টা পর এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। হামলা পর পাকিস্তানের এধি উদ্ধার পরিষেবা জানিয়েছে, করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে দাঙ্গায় নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
করাচি পুলিশের প্রধান সার্জন সুমাইয়া সৈয়দ আল জাজিরাকে জানান, বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটে প্রবেশের চেষ্টা করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৯টি লাশ শহরের সিভিল হাসপাতালে আনা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা মৃত্যুর কারণ বা নিহতদের সংখ্যা নিশ্চিত করেননি।
আগে রিপোর্টে নিহতের সংখ্যা ৬ জন হিসেবে বলা হয়েছিল। প্রশাসনের বক্তব্য, বিক্ষোভকারীরা কেবল কনস্যুলেটের সংলগ্ন পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিলেন, তারপর তারা ছত্রভঙ্গ করা হয়।
একজন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ জাওয়াদ জানান, পুলিশ ও আধাসামরিক বাহিনী জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে।
বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।
আল জাজিরা কর্তৃক যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনের জানালায় আগুন ধরিয়ে দিচ্ছে এবং ভাঙচুর করছে। স্থানীয় সূত্র জানিয়েছে, খামেনির হত্যার পর বিক্ষোভ শুরু হয়েছে।
সূত্র : আলজাজিরা।






















