ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Live News Bangla71
  • আপডেট সময় : ১১:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আছে তারা যেন আইনের আওতায় আসে সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। পরিকল্পনা এখনই ফাঁস করছি না, তবে এ বিষয়ে অত্যন্ত কঠোর সরকার।

রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে চাঁদার দাবিতে গুলির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কোনো কিছুই বাদ রাখা হবে না। ওই সন্ত্রাসীদের চিহ্নিত করা গেছে, এ নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছি, আগের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে, মানুষের মনে শান্তি ও নিশ্চয়তা আসে, সেজন্য আইনশৃঙ্খলা ভালো হয়েছে।

নরসিংদীতে ধর্ষণের ঘটনায় সালাহউদ্দিন আহমদ বলেন, নির্দেশ দেওয়া হয় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সব অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। সেটি করা হয়েছে। আরও দু-তিনটি এমন ঘটনার ক্ষেত্রেও এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণ এরইমাঝে বুঝতে পেরেছে এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কতটা কঠোর, বিচার নিশ্চিতে সরকার কতটা আন্তরিক। নির্দেশনা দিয়েছি, দ্রুত তদন্তের মাধ্যমে আদালতে চার্জশিট দেওয়া হবে। দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করা হবে। বিচারক স্বাধীনভাবে বিচার করবেন। দ্রুততার সাথে এই ব্যবস্থাগুলো নিলে, আর কেউ এমন ঘটানোর জন্য উৎসাহিত হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬