ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

খামেনির দাফন কোথায় কবে, যে তথ্য জানা গেল

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:৫৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হবে পবিত্র শহর মাশহাদে।

ইরানের বার্তা সংস্থা ফারসের বরাতে এমন খবর দিয়েছে এএফপি। ৮৬ বছর বয়সী খামেনি গত শনিবার নিহত হন।

ইরানের এই সর্বোচ্চ নেতা ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে জন্মগ্রহণ করেন।

সেখানে ইমাম রেজার মাজার এলাকায় তার বাবাকেও দাফন করা হয়েছিল।
খামেনির দাফনের আগে তেহরানে বিশাল এক বিদায়ি অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছে বিপ্লবী রক্ষীবাহিনী। টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় তারা এমনটি জানায়। তবে দাফনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খামেনির দাফন কোথায় কবে, যে তথ্য জানা গেল

আপডেট সময় : ০৮:৫৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬