সংবাদ শিরোনাম ::
৩১ জানুয়ারি রাজধানীতে নারী সমাবেশ করবে জামায়াত
Live News Bangla71
- আপডেট সময় : ০৯:০৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সারাদেশে নারী হেনস্তা, তাদের ওপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে নারী সমাবেশ করবে জামায়াতে ইসলামী।
আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা জানান।
তিনি বলেন, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।















