ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্বকাপ দল ঘোষণায় আর্জেন্টিনার গোপন রহস্য ফাঁস!

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:২০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণার জন্য ফিফার দেওয়া ১ জুনের ডেডলাইন শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ফুটবল বিশ্বের বড় বড় দলগুলো যখন তাদের গুটি সাজিয়ে ফেলেছে, তখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো তাদের চূড়ান্ত তালিকা ঝুলিয়ে রেখেছে।

আলবিসেলেস্তে ভক্তদের নখ কামড়ানো এই উত্তেজনার মাঝেই বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনির দল নির্বাচনের এক চরম রোমাঞ্চকর ও গোপন পদ্ধতির কথা ফাঁস করে দিয়েছেন তাঁর সহকারী এবং সাবেক ডিফেন্ডার রবার্তো আয়ালা।

জনপ্রিয় ফুটবল শো ‘ক্ল্যাংক’-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে আয়ালা জানান, স্কালোনি একা বসে দল বাছেন না, বরং ড্রেসিংরুমের ব্যাকস্টেজ জুড়ে চলে এক বিশাল গণতান্ত্রিক তামাশা! আয়ালা রসিয়ে রসিয়ে বলেন, কোচিং স্টাফের প্রতিটি সদস্যকে আলাদাভাবে নিজস্ব ২৬ জনের তালিকা তৈরি করতে হয়। এরপর আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে সবাই সেই তালিকাগুলো পাঠাই। তারপর শুরু হয় চুলচেরা বিশ্লেষণ এবং সবশেষে লেও (স্কালোনি) নিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

হোয়াটসঅ্যাপ গ্রুপের সেই ৬ মাস্টারমাইন্ড

আয়ালার তথ্যমতে, স্কালোনির টেবিলে যাওয়ার আগে কোচিং স্টাফদের তরফ থেকে মোট ৬টি আলাদা স্কোয়াড জমা পড়ে। একটি তো স্বয়ং হেড কোচের নিজের, আর বাকি ৫টি আসে তাঁর বিশ্বস্ত সহযোগীদের কাছ থেকে। এই তালিকায় আছেন সাবেক তারকা ফুটবলার রবার্তো আয়ালা, ওয়াল্টার স্যামুয়েল, পাবলো আইমার, ম্যাচের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না এবং ফিটনেস কোচ লুইস মার্তিন।

তবে আয়ালা দাবি করেছেন, আলাদা তালিকা হলেও তাদের চিন্তাভাবনার মধ্যে অমিল খুব কমই থাকে। বড়জোর একটা বা দুটা নাম এদিক-ওদিক হয়। আর সেই সামান্য অমিল দূর করতেই স্কালোনি সবাইকে নিয়ে তুমুল আলোচনায় বসেন, যেখানে চলে যুক্তি আর পাল্টা যুক্তির খেলা।

ইনজুরি আতঙ্ক ও স্কালোনির রাতের ঘুম হারাম

গত ১১ মে ফিফার কাছে জমা দেওয়া ৫৫ জনের প্রাথমিক তালিকাটি যে গুটি কয়েক দেশ প্রকাশ করেছিল, আর্জেন্টিনা ছিল তার অন্যতম। সেখান থেকে কাটছাঁট করে দলটিকে আপাতত ৩৫ জনে নামিয়ে এনেছেন স্কালোনি। কিন্তু ২৬ জনের চূড়ান্ত রূপরেখা দিতে গিয়ে তাঁর রাতের ঘুম হারাম হয়ে গেছে মূলত রক্ষণভাগের ইনজুরি জটের কারণে।

দলের এক নম্বর গোলকিপার এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেসের আঙুল ভাঙার খবরের পর থেকে পুরো আর্জেন্টিনা শিবির তটস্থ। এর ওপর ডিফেন্সের তিন মূল স্তম্ভ ক্রিস্টিয়ান রোমেরো, গনজালো মন্তিয়েল এবং নাহুয়েল মলিনার শারীরিক কন্ডিশন নিয়েও চলছে প্রতিনিয়ত দোলাচল।

প্রতিদিন মেডিকেল রিপোর্ট দেখে তাদের মূল্যায়ন করতে হচ্ছে। এর মধ্যে আবার অ্যাকিলিস টেন্ডনের মারাত্মক চোটের কারণে ভিয়ারিয়ালের নির্ভরযোগ্য ডিফেন্ডার হুয়ান ফয়েথ দল থেকে পুরোপুরি ছিটকে গেছেন, যা স্কালোনির পরিকল্পনাকে বড় ধাক্কা দিয়েছে।

দল নির্বাচনের মূল মাপকাঠি কী হতে যাচ্ছে, তা খোলাসা করে আয়ালা বলেন, আমাদের তালিকার প্রায় ৮০ শতাংশ নাম একদম নিশ্চিত। বাকি ২০ শতাংশ নিয়ে আমাদের এখনো ভাবতে হচ্ছে, যা মূলত খেলোয়াড়দের বর্তমান ফর্ম এবং ফিটনেসের ওপর নির্ভর করছে।

তিনি আরও যোগ করেন, আমরা এখন হিসাব কষছি যদি কোনো ডিফেন্ডার শেষ মুহূর্তে ছিটকে যায়, তবে কি আমরা স্কোয়াডে বাড়তি একজন ডিফেন্ডার নেব নাকি মিডফিল্ডার? আমরা এমন খেলোয়াড় খুঁজছি যারা বহুমুখী অর্থাৎ প্রয়োজনে যারা ব্যাক-থ্রি বা ব্যাক-ফাইভ পজিশনেও নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে।

১ জুনের মাহেন্দ্রক্ষণের আগে স্কালোনির হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন যে তপ্ত আলোচনা আর রণকৌশলের ঝড় বইছে, তা আলবিসেলেস্তেদের বিশ্বকাপ ধরে রাখার মিশনকে কতটা নিঁখুত করে, সেটাই এখন দেখার অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপ দল ঘোষণায় আর্জেন্টিনার গোপন রহস্য ফাঁস!

আপডেট সময় : ০৫:২০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬