ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশ্বকাপের আগে আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:৩৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

DinajpurTV |

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড় দুঃসংবাদ নিয়েই ইউরোপা লিগের ফাইনালে খেলেছেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচ শুরুর ঠিক আগে ওয়ার্মআপের সময় হাতের আঙুল ভেঙে যায় তার।

কিন্তু সেই চোট উপেক্ষা করেই মাঠে নেমে দলকে এনে দিলেন ৩০ বছরের অপেক্ষার ট্রফি।
ইস্তাম্বুলে বুধবার রাতে এসসি ফ্রাইবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ইউরোপা লিগ জিতেছে অ্যাস্টন ভিলা। পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে ক্লিনশিটও ধরে রাখেন মার্তিনেজ। ম্যাচ শেষে জানা যায়, ফাইনালের আগেই ভাঙা আঙুল নিয়েই খেলেছেন তিনি।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, ‘আজ আমরা যা অর্জন করেছি, সেটা সত্যিই অসাধারণ। ম্যাচের আগে ওয়ার্মআপে আমার আঙুল ভেঙে যায়। জীবনে আগে কখনো এমন হয়নি। বল ধরতে গেলেই আঙুলটা অন্যদিকে সরে যাচ্ছিল।

কিন্তু আমি এটাকে খারাপ কিছু হিসেবে দেখিনি। ফুটবলে এসব পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হয়।’
ওয়ার্মআপের সময় চিকিৎসকদের সহায়তায় কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন তিনি। পরে আঙুলে ব্যান্ডেজ বেঁধেই মাঠে ফেরেন এবং কিকঅফের সময় ঠিকই গোলপোস্টের নিচে দাঁড়ান।

ফাইনালে শুরু থেকেই দাপট দেখায় উনাই এমেরির দল।

ইউরি টিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্সের গোলে এক ঘণ্টার মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভিলা। আর গোলপোস্টে মার্তিনেজ থাকায় ম্যাচে ফেরার কোনো সুযোগই পায়নি জার্মান ক্লাব ফ্রাইবুর্গ।
ভাঙা আঙুল নিয়ে খুব একটা চিন্তিত নন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। হাসিমুখেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি।

এমন চোটে আগামী জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এমির খেলা নিয়ে শঙ্কায় আছেন ভক্তরা।

তবে সে শঙ্কার কথা উড়িয়ে মার্তিনেজ বলেন, ‘ইউরোপা জিতে আমি ভীষণ খুশি। এখন সময় সতীর্থদের সঙ্গে উদযাপন করার। এই দল অনেক দিন এমন আনন্দ পায়নি। এরপর পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপের আগে আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের

আপডেট সময় : ০৬:৩৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬