ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ

Live News Bangla71
  • আপডেট সময় : ০২:১৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মনে করছেন ৪৭ দশমিক ৬ শতাংশ মানুষ। অন্যদিকে ২২ দশমিক ৫ শতাংশ অংশগ্রহণকারীর মতে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন।

শুক্রবার ৩০ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে পিইপিএস রাউন্ড থ্রি’ শীর্ষক একটি জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জরিপের প্রধান ফলাফল উপস্থাপন করেন বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও জরিপের প্রধান মো. রুবাইয়াত সারওয়ার। তিনি বলেন, এই রাউন্ডের জরিপে মূলত ফেব্রুয়ারি ২০২৬ সালের জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটারদের ভোটদানের ইচ্ছা এবং নির্বাচনের পরিবেশ নিয়ে জনমত তুলে ধরা হয়েছে। আগের রাউন্ডে অংশ নেওয়া উত্তরদাতাদের মতামতের পরিবর্তন তুলনামূলকভাবে বিশ্লেষণের জন্যই এ রাউন্ডের নকশা করা হয়েছে বলে তিনি জানান।

জরিপে অংশ নেওয়া ৯৩ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেবেন। আগের রাউন্ডে যারা ভোট দেওয়ার কথা বলেছিলেন, তাদের মধ্যে ৯৬ দশমিক ১ শতাংশ এবারও ভোট দেওয়ার আগ্রহ জানিয়েছেন। যারা আগে ভোট দেবেন না বলেছিলেন, তাদের ৭৮ দশমিক ৫ শতাংশ এবার ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর যারা আগে কোনো মতামত দেননি, তাদের মধ্যে ৮৯ দশমিক ৭ শতাংশ এবার ভোট দেওয়ার কথা বলেছেন। জরিপে আরও জানানো হয়, জেন জি প্রজন্মের মধ্যে ভোটদানের আগ্রহ তুলনামূলক কম হলেও সামগ্রিকভাবে ভোটার উপস্থিতির হার এখনো বেশি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী মনে করেন ৪৭ শতাংশ মানুষ

আপডেট সময় : ০২:১৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬