ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা

Live News Bangla71
  • আপডেট সময় : ০৯:০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ। অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

বিশেষ নির্দেশনায় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, একজন যাত্রী সর্বোচ্চ একবারে ৪টি টিকিট কিনতে পারবেন। অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ডযোগ্য না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল থাকবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিভিশনাল ও জোনাল পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হবে। গুরুত্বপূর্ণ স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা মোতায়েন, রেলপথ পেট্রোলিং, ব্রিজ ও সিগন্যালিং ব্যবস্থার বিশেষ নজরদারি এবং রিলিফ ট্রেন প্রস্তুত রাখা হবে। এছাড়া ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে টিকিটবিহীন যাত্রী ও নাশকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট বিক্রির নামে ফেসবুক লিংক বা ভুয়া অফার দেখা গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা

আপডেট সময় : ০৯:০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬