ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:১৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নাককাটিতলা এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় জামায়াতের ৩০ জন কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে আয়োজিত ওই পথসভায় তাদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, বিএনপির আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে অনুপ্রাণিত হয়েই বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ বিএনপিতে যোগ দিচ্ছেন।Politicsতিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। নির্বাচিত হলে এলাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তোলা হবে এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

অধ্যাপক শাহজাহান মিঞা আরও বলেন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়াতে কুটির শিল্পের প্রসার ঘটানো হবে। এতে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং তরুণ সমাজ স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
ধানাইনগর ইউনিয়ন নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক এ.কে. আসগরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদ এবং ধাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাইয়ুমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী

আপডেট সময় : ০৮:১৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬