সংবাদ শিরোনাম ::
হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হবে: ধর্মমন্ত্রী
Live News Bangla71
- আপডেট সময় : ০৭:৪২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করে প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদে সরকারি দলের সদস্য (কক্সবাজার-৩) লুৎফুর রহমানের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নে এ কথা জানান।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে।
সৌদি টাইম লাইন অনুযায়ী ভিসাসহ সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।



















