ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসিকে উড়িয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমালো ম্যানসিটি

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:৪৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়েছে সিটিজেনরা।

রোববার (১২ এপ্রিল) নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানসিটিকে আতিথ্য দেয় চেলসি।

ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে রোমাঞ্চ ছড়ায় অতিথিরা। ৫১তম মিনিটে ডান দিক থেকে রায়ান চেরকির বাড়ানো ক্রসে হেডে গোলটি করেন নিকো ও’রাইলি।

প্রথম গোলের ছয় মিনিট পর মার্ক গুয়েহির নৈপুণ্যে গোল উদযাপনে মাতে সিটি। ৬৮তম মিনিটে প্রতিপক্ষের ভুলে নিচু শটে ম্যানচেস্টার সিটির ৩-০ গোলের জয় নিশ্চিত করেন জেরেমি ডোকু।

এই জয়ে শিরোপা লড়াইয়েও যোগ হলো নতুন রোমাঞ্চ। ৩১ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটিজেনরা। আর এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইংলিশ প্রিমিয়ার লিগ চেলসিকে উড়িয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমালো ম্যানসিটি

আপডেট সময় : ০৫:৪৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬