ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রথম দফায় ১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন কার্ড

Live News Bangla71
  • আপডেট সময় : ১০:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী পহেলা বৈশাখ প্রি-পাইলটিং পর্যায়ে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে আট বিভাগের ১০টি জেলার ১১ উপজেলার ১১টি ব্লকে কৃষক কার্ড উদ্বোধন করা হবে।

আজ রবিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

প্রথম দফায় ২২ হাজার ৬৫ জনকে কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এর মধ্যে কৃষক, মৎস্যচাষি/আহরণকারী, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধখামারিসহ ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় শ্রেণির সব কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রথম দফায় কৃষক কার্ড যেসব উপজেলায়

প্রাক-পাইলট পর্যায়ে পঞ্চগড় জেলার সদর উপজেলার কমলাপুর
ব্লক, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথলি
ব্লক, ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কৃপালপুর
ব্লক, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি
ব্লক, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া
ব্লক, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার অরণাপুর
ব্লক, টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ
ব্লক, রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপঁচা
ব্লক, মৌলভিবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা
ব্লক, পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচপির
ব্লক ও জামালপুর জেলার, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লকে কৃষক কার্ড দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রথম দফায় ১১ উপজেলায় ২২ হাজার কৃষক পাচ্ছেন কার্ড

আপডেট সময় : ১০:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬