ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শেরপুর উপনির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে: সিইসি

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:৪২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর-৩ আসনের উপনির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, সম্পূর্ণ সাইন্টিফিক মেথডে ড্রোন থেকে আরম্ভ করে সবকিছু ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে ভোটকেন্দ্র মনিটর করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনও ভালোভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। মানুষ নির্বিঘ্নে কেন্দ্রে ভোট দিচ্ছে।

সিইসি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে কমিশন। আইনের পরিবর্তন হবে কীনা এ বিষয়েও অপেক্ষায় রয়েছে ইসি।

এছাড়া সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর বির্তক নিয়ে কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এটা বিচারাধীন বিষয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুর উপনির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে: সিইসি

আপডেট সময় : ০৮:৪২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬