ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কলারোয়ায় সড়ক দখল করে ব্যবসা, ৯ দোকানদারকে ১৮ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরার কলারোয়ায় যাতায়াতের পথ আটকে পণ্য প্রদর্শন ও ব্যবসা পরিচালনা করার অপরাধে ৯ জন ফল ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরের দিকে কলারোয়া বাজারের ফল মার্কেট ও চৌরাস্তা মোড় এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দু’টি বেকারিতে রাখা মেয়াদোত্তীর্ণ বিস্কুট জব্দ করে তা ধ্বংস করা হয়। রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফল ব্যবসায়ী ও বেকারীর দোকানীকে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মূল সড়কে পণ্য সাজিয়ে ব্যবসা করার দায়ে আজমল হোসেন, ফয়ষাল হোসেন, সৈয়দ জিয়াউল হক, আরিফ হোসেন, ডালিম হোসেন, কামাল হোসেন, ফয়সাল, ওসমান গণি এবং রফিকুল ইসলাম নামের ৯ জন ফল বিক্রেতাকে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে কলারোয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি এবং ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জনগণের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এমন তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কলারোয়ায় সড়ক দখল করে ব্যবসা, ৯ দোকানদারকে ১৮ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬