খারাপ ফলাফল করা প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর
- আপডেট সময় : ০৫:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমান পরীক্ষায় আশঙ্কাজনক ফলাফল করা এবং শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করা হয়। নির্দেশনায় সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের আগামী এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে কার্যকর ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বলা হয়েছে।
চলতি ৩১ অক্টোবর এইচএসসির প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। যেখানে গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাসের হার দেখানো প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে। এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে যে নিয়ম।
অন্যদিকে, এবছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে দাঁড়িয়েছে মাত্র ১৩৯টিতে। পরীক্ষার ফলাফলে এমন নিম্নমুখী প্রবণতা এবং বড় ধরনের অবনতির কারণগুলো বর্তমানে পর্যালোচনার দাবি রাখছে।

















