সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যেই এই শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে। যেসব শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করেছেন, তারা শুধুমাত্র সেই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নিতে পারবেন।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, আর অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। বর্তমানে পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। তবে পুনরায় পরীক্ষার নির্দিষ্ট তারিখ, আবেদন প্রক্রিয়া এবং এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে শিক্ষার্থীরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।























