ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আলোচনায় তিন তারকা: তানজিন তিশার আইনি লড়াই থেকে তানিয়া বৃষ্টির ফেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অক্টোবর মাসে দেশের শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে আসেন জনপ্রিয় বেশ কয়েকজন তারকা। কেউ মামলার জালে জড়িয়েছেন, কেউ বা এআই প্রযুক্তি অপব্যবহারের শিকার হয়ে প্রতিবাদের মুখোমুখি হয়েছেন, আবার কেউ দীর্ঘ অসুস্থতা কাটিয়ে ফিরেছেন শুটিং সেটে। এমন তিনটি ভিন্নধর্মী ঘটনা নিয়েই বিনোদন পাড়ায় ব্যাপক আলোচনা হয়েছে। এই দীর্ঘ সময়ে অভিনয় থেকে দূরে ছিলেন।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এই পুরো মাসজুড়ে আইনি জটিলতার কারণে আলোচনায় ছিলেন। ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর সঙ্গে তাঁর একটি শাড়ি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি ধার নিয়েছিলেন, যা আর ফেরত দেওয়া হয়নি। এই ঘটনায় ২০২৫ সালের ২৭ নভেম্বর সানায়া চৌধুরী প্রতারণার মামলা করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ার প্রতিবেদন দিলেও, বাদীপক্ষ নারাজি আবেদন জানায়। এরপর গত ২৫ অক্টোবর আদালত মামলাটির অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়। এর ঠিক পরদিন ২৬ অক্টোবর তিশার বিরুদ্ধে সানায়া চৌধুরী হুমকি দেওয়ার নতুন অভিযোগ এনে আরেকটি মামলা করেন।

অন্যদিকে, প্রযুক্তির অপব্যবহারের কারণে অক্টোবর মাসের মাঝামাঝি সময়টা বেশ উত্তপ্ত ছিল চিত্রনায়িকা পরীমনি ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জন্য। একটি বেসরকারি টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে তাঁদের নাম ও চেহারা ব্যবহার করে এআই প্রযুক্তির সহায়তায় আপত্তিকর ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়। ১৩ অক্টোবর ঘটনাটি নজরে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। চ্যানেল কর্তৃপক্ষ পরে অ্যাকাউন্টটি উদ্ধার করে আপত্তিকর কন্টেন্টগুলো সরিয়ে নেয়। প্রতিষ্ঠানটি জানায়, হ্যাকাররা এআই ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরির মাধ্যমে এই বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে, যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী দুই অভিনেত্রী। ১৩ অক্টোবর চ্যানেলটির ইনস্টাগ্রাম পেজে ভিডিওগুলো প্রকাশিত হয়। ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন মেহজাবীন ও পরীমনি।

একই মাসে ইতিবাচক আলোচনায় ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দীর্ঘ নয় মাস আগে মস্তিষ্কে টিউমার ধরা পড়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। অস্ত্রোপচার এবং কেমোথেরাপিসহ দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে অভিনয়ে ফেরার অদম্য ইচ্ছা ছিল তাঁর। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৬ অক্টোবর ইকসান রনির নির্মাণাধীন ‘অংশীদার’ নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। টানা দুই দিন শুটিংয়ে অংশ নিয়ে তিনি তার কর্মব্যস্ত জীবনে ফিরেছেন। শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি ৯ মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। টানা দুই দিনে নাটকটির শুটিং শেষ করেছেন।

দীর্ঘ বিরতির পর কাজে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত তানিয়া বৃষ্টি। সহকর্মীদের আন্তরিকতা ও পরিচালকসহ সংশ্লিষ্টদের ভালোবাসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবার আন্তরিকতা আমাকে ইমোশনাল করেছে। সেটের প্রত্যেকে আমার প্রতি আলাদা যত্ন নিয়েছেন। দীর্ঘ সময় পর কাজে ফিরে এমন ভালোবাসা ও সহযোগিতা পাওয়াটা আমার জন্য অনেক বড় পাওয়া।’ দীর্ঘদিন পর কাজে ফিরে এমন পরিবেশ পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে।’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আলোচনায় তিন তারকা: তানজিন তিশার আইনি লড়াই থেকে তানিয়া বৃষ্টির ফেরা

আপডেট সময় : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬