সংবাদ শিরোনাম ::
সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় আজকের ছুটি ঘোষণা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:০১:১২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
ন্যূনতম মজুরি নির্ধারণসহ নানা দাবিতে সকাল থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই অসন্তোষের জেরে সংশ্লিষ্ট এলাকার ১৭৭টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার বিকেলে শিল্প পুলিশ-১-এর আশুলিয়া অঞ্চলের পুলিশ সুপার মো. মুমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে কাজ করছে। এদিকে, দুপুরের দিকে শ্রমিকরা জড়ো হয়ে হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন, যা ওই রুটে যান চলাচল ব্যাহত করে।

















