ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অপু বিশ্বাসকে আদনান আজিজের হঠাৎ চুমু, ভাইরাল ভিডিও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের একটি ভিডিও ক্লিপ সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে আলোচনার ঝড় ওঠে। ভিডিওটিতে দেখা যায়, হবু বর-কনের সাজে মেহেদি পরানোর একটি অনুষ্ঠানে আদনান আজিজ নামে এক যুবক হঠাৎই অপুকে চুমু খেয়ে বসেন। এমন আকস্মিক ঘটনায় অপু কিছুটা লজ্জিত হলেও মুচকি হেসে বিষয়টি সামলে নেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা কৌতূহল ও নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ভিডিওর সেই যুবক আদনান আজিজ একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তি। তিনি অভিনয়ের পাশাপাশি মডেলিং এবং বন্যপ্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত। প্রায় ১৮ বছর আগে ‘পাষাণের প্রেম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়েছিল, যেখানে তার বিপরীতে ছিলেন অপু বিশ্বাস। তবে সেই সিনেমার পর অপু বিশ্বাস শাকিব খানের সাথে জুটি বেঁধে জনপ্রিয়তা পেলেও আদনান বড় পর্দায় নিয়মিত হতে পারেননি। দীর্ঘ সময় পর ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন অপু ও আদনান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অপু বিশ্বাসকে আদনান আজিজের হঠাৎ চুমু, ভাইরাল ভিডিও

আপডেট সময় : ০৭:০০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬