ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চাটমোহরে অবৈধ বাঁধ উচ্ছেদ ও জরিমানা: দেশীয় মাছ রক্ষায় অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিলে মৎস্যসম্পদ রক্ষা এবং জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

অভিযান চলাকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর আওতায় বিলের পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্তকারী দুটি অবৈধ সুতিবাঁধ উচ্ছেদ করা হয়। আইন লঙ্ঘনের দায়ে একজনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, এ ধরনের অবৈধ বাঁধের কারণে মাছের প্রাকৃতিক বিচরণ ও প্রজনন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়, যা দীর্ঘমেয়াদে জলজ জীববৈচিত্র্যের ক্ষতি করে। এ সময় একজন অভিযুক্ত ব্যক্তিক ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। পাশাপাশি মাছের চলাচল ও প্রজনন বাধা সৃষ্টি হয় এবং মাছের প্রাকৃতিক বিচরণক্ষেত্র ও জলজ জীববচিত্র্য ক্ষতিগ্রস্থ হয়।

অভিযানটিতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিনসহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ রক্ষায় এবং দেশীয় মাছের বংশবিস্তার নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাটমোহরে অবৈধ বাঁধ উচ্ছেদ ও জরিমানা: দেশীয় মাছ রক্ষায় অভিযান

আপডেট সময় : ০৮:১৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬