নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
- আপডেট সময় : ০১:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় পার্ক করে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন নোম মার্কেটের বিপরীতে অবস্থিত আলিফ গ্যারেজে এ ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের ফলে বাসটির ১৫ থেকে ২০টি আসন পুড়ে গেলেও ঘটনায় কেউ হতাহত হননি। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু।
গ্যারেজের কর্মচারী সানি ও সেখানে উপস্থিত লোকজন প্রায় ১০ থেকে ১২ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ও গ্যারেজ মালিকপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দুর্বৃত্তদের সম্পৃক্ততা পাওয়া যায়নি, বরং অভ্যন্তরীণ কোনো কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
তবে জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান বিষয়টিকে পরিকল্পিত নাশকতা কি না, তা গুরুত্বসহ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, কয়েক মাস আগেও একই পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পুলিশ এই ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বাসে আগুন লাগার বিষয়টি তাঁরা শুনেছেন।
























