নিষিদ্ধ সংগঠনের মিছিলে অবহেলা, ৪ পুলিশ সদস্য ক্লোজড
- আপডেট সময় : ১২:২৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের মিছিলের সামনে দিয়ে যাওয়ার সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ তথ্য নিশ্চিত করেন। ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন যমুনা সেতু পশ্চিম থানার এএসআই আরিফুল ইসলাম আরিফ, গাড়িচালক কনস্টেবল আব্দুল গফুর এবং কনস্টেবল নাসিমুজ্জামান ও মোরশেদুল ইসলাম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এ তথ্য জানান। এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক এলাকায় মিছিল করেন যুবলীগ নেতাকর্মীরা।
পুলিশ সুপার জানান, নিষিদ্ধ সংগঠনের মিছিল চলাকালীন পুলিশের পিকআপটি পাশ দিয়েই যাচ্ছিল। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কি না, তা যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, প্রশাসনিক তদন্তের স্বার্থেই ওই চার সদস্যকে ক্লোজড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে বিপরীত দিক দিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান অতিক্রম করছিল। মিছিলকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়িটিকে ঘিরে ফেলে এবং পিকআপ থেকে নামতে নিষেধ করে হুমকি প্রদর্শন করে। উত্তপ্ত পরিস্থিতিতে কোনো সংঘর্ষে না জড়িয়ে পুলিশ সদস্যরা দ্রুত সেখান থেকে স্থান ত্যাগ করেন। এর আগে বুধবার ভোরে ওই মহাসড়ক এলাকায় মিছিলটি বের করা হয়।
এদিকে, মিছিল পরবর্তী ঘটনার প্রেক্ষিতে বুধবার রাতে সিরাজগঞ্জ ও কামারখন্দ থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন শেখ, ছাত্রলীগ কর্মী নিশাত ওরফে আগুন শেখ, যুবলীগ কর্মী চান শেখ এবং সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি কোরবান আলী। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও দত্তবাড়ি মহল্লার লিটন শেখ (৪৫), একই মহল্লার ছাত্রলীগের কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), চক কোবদাসপাড়া এলাকার যুবলীগের কর্মী চান শেখ (৪৫) ও।
























