ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ: আইফেল স্কলারশিপে আবেদনের নিয়মাবলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন পূরণ করতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপ’ একটি দুর্দান্ত সুযোগ। উচ্চশিক্ষায় বিশ্বজুড়ে সমাদৃত দেশ ফ্রান্সে স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি (ডক্টরেট) পর্যায়ে অধ্যয়নের জন্য কাঙ্ক্ষিত ফ্রান্স এক্সিলেন্স আইফেল স্কলারশিপে আবেদন শুরু হয়েছে। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীরাও ফ্রান্সের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ অর্থায়নে উচ্চশিক্ষা অর্জনের বিশেষ সুযোগ পাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন। সরাসরি কোনো শিক্ষার্থী বা বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্প্যাস ফ্রান্সের কাছে আবেদন জমা দিতে পারবেন না; দিলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

ফরাসি পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই বৃত্তি দেওয়া হয়। প্রথম ধাপে শিক্ষার্থীকে তার শিক্ষাগত যোগ্যতা ও ক্যারিয়ারের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফরাসি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা কার্যক্রম বেছে নিতে হবে।

মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করাই এই স্কলারশিপের মূল লক্ষ্য।

সম্পূর্ণ অর্থায়নের এই প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মাবলি ও সময়সীমা কঠোরভাবে অনুসরণ করতে হয়। এরপর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের সঙ্গে যোগাযোগ করে আইফেল স্কলারশিপের আবেদনের নিয়মাবলি ও প্রাতিষ্ঠানিক সময়সীমা (ডেডলাইন) সম্পর্কে জেনে নিতে হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব অভ্যন্তরীণ প্রক্রিয়ার সুবিধার জন্য মূল ডেডলাইনের পূর্বেই আলাদা সময়সীমা নির্ধারণ করতে পারে।

আবেদনের যোগ্যতা ও নিয়মাবলি

  • বয়সসীমা: মাস্টার্স প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ২৯ বছর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
  • আবেদন প্রক্রিয়া: সরাসরি কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবেন না। শিক্ষার্থীকে প্রথমে তার পছন্দসই ফরাসি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে ভর্তির আবেদন করতে হবে।
  • মনোনয়ন: বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীকে মনোনীত করলে তারাই ক্যাম্প্যাস ফ্রান্সে শিক্ষার্থীর পক্ষে আবেদন জমা দেবে।
  • ডেডলাইন: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য ক্যাম্প্যাস ফ্রান্সে মূল আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৬ জানুয়ারি ২০২৭। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অভ্যন্তরীণ ডেডলাইন আগে থাকতে পারে।
  • বিস্তারিত তথ্য: বৃত্তিসংক্রান্ত বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.bangladesh.campusfrance.org/en

অন্যান্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

  • ইউজিসি গবেষণা অনুদান: উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ইউজিসি ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান প্রদান করছে।
  • ক্যাডেট কলেজ ভর্তি: ১ নভেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, সাথে নম্বর কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।
  • আইএমএফ ইন্টার্নশিপ: ওয়াশিংটনে ১০ থেকে ১২ সপ্তাহ মেয়াদে কাজের সুযোগ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ: আইফেল স্কলারশিপে আবেদনের নিয়মাবলি

আপডেট সময় : ০৮:৩৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬