ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সৌদিতে আটকে পড়া পাবনার ৫০ ওমরাহযাত্রীর দেশে ফেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে বিপাকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী, পুরুষ ও শিশু অবশেষে দেশে ফিরেছেন। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বিকল্প পথে কাতার এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দলটির মোয়াল্লেম মোহাম্মদ রায়হান জানান, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তাদের দেশে ফেরার কথা ছিল ১৫ অক্টোবর। তবে মঙ্গলবার সৌদি আরবে তাদের থাকার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারা সেখানে আটকে পড়েন। এই পরিস্থিতিতে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয় তাদের।

আটকে পড়া যাত্রীদের পরিবারের সদস্যরা জানান, শেষ পর্যন্ত জনপ্রতি অতিরিক্ত ২০ হাজার টাকা বিমান ভাড়া দিয়ে দেশে ফেরার পথ সুগম করা হয়। দেশে ফিরে ওমরাহযাত্রী জায়েদ আল-সামি জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় সৌদি আরবের মদিনা বিমানবন্দর থেকে তারা কাতারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং বিকেল সাড়ে ৫টা নাগাদ বাংলাদেশে পৌঁছান। ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা সাগর সরদার তার মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এই দলে ছিলেন। তিনিও অতিরিক্ত ভাড়া দিয়েই দেশে ফেরার ব্যবস্থা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাঁড়া গোপালপুর বকশিরচকের শাহ্ পাড়ার বাসিন্দা ইসমাইল হোসেন শাহ্ জানান, ৫০ জনের এই দলে ৭০ থেকে ৮০ বছর বয়সী বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ নারী ও পুরুষও ছিলেন, যাদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত কষ্টদায়ক ছিল। এদিকে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব জানিয়েছেন, বিষয়টি জানার পর থেকেই পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সৌদি আরবে আটকে পড়া এসব ওমরাহযাত্রীদের সার্বিক পরিস্থিতির নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছিল। শেষ পর্যন্ত তারা নিরাপদে দেশে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদিতে আটকে পড়া পাবনার ৫০ ওমরাহযাত্রীর দেশে ফেরা

আপডেট সময় : ০৮:০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬