সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে ভোটের ছয়টি সিল ও কম্পিউটারসহ এক যুবক গ্রেপ্তার
Live News Bangla71
- আপডেট সময় : ১১:৫৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর শহরের জুবলি দিঘির পাড় এলাকার মারিয়াম প্রিন্টাস থেকে ভোটের ছয়টি সিল ও একটি কম্পিউটারসহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর প্রতিনিধি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিল ও একটি কম্পিউটার জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উদ্ধার করা সিলগুলো তৈরির কোনো বৈধ অনুমতি নেই এবং এগুলো সম্পূর্ণ অবৈধ।
আটক সোহেল রানা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, একজন ব্যক্তি তার কাছে ছয়টি সিলের অর্ডার দিয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করে।













