ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় দুই জাহাজ ডুবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত হামলার মুখে পড়ে দুটি পণ্যবাহী জাহাজ সাগরে তলিয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এই অঞ্চলে জাহাজ ডুবির দ্বিতীয় ও তৃতীয় ঘটনা এটি। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ফিরে পেতে ইরান হামলা বাড়ানোর মধ্যে জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়েছে।

সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, গত মঙ্গলবার নির্দিষ্ট পথ অতিক্রমকালে সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনারবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’ হামলার শিকার হয়। এতে ভেসেলটিতে আগুন ধরে যাওয়ার পর তা ডুবে যায় এবং ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়। স্যাটেলাইট চিত্র ও ভিডিওতে জাহাজ থেকে কালো ধোঁয়া এবং পানিতে তেল ছড়ানোর দৃশ্য দেখা গেছে। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটির বরাত দিয়ে সিএনএন জানায়, স্থানীয় সময় গত মঙ্গলবার প্রণালি অতিক্রম করার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ জিএফএস প্রাইড হামলার শিকার হয়। জাহাজের সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম দাবি করেছে, জাহাজটি অনুমোদিত রুট ছেড়ে যাওয়ার সময় সমুদ্রের মাইনে আঘাত হানে। তবে বিশেষজ্ঞরা এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করে জানিয়েছেন, ড্রোন হামলার ফলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

অন্যদিকে, আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) তথ্যমতে, গত বুধবার অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী ‘কেপ দাও’ জাহাজটিও সাগরে ডুবে গেছে। গত ২৩ সেপ্টেম্বর অজ্ঞাত কোনো বস্তুর হামলায় জাহাজটিতে ভারতীয় এক নাবিক প্রাণ হারিয়েছিলেন। চলতি বছর হরমুজে একাধিক জলযান হামলার শিকার হলেও সাম্প্রতিক এই ঘটনাগুলোতে আন্তর্জাতিক বাণিজ্যের ঝুঁকি মারাত্মক রূপ নিয়েছে। গত ২৩ সেপ্টেম্বর জাহাজটি প্রথমবারের মতো অজ্ঞাত বস্তু থেকে হামলার শিকার হয়েছিল। এ ঘটনায় ভারতের একজন নাবিক নিহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় দুই জাহাজ ডুবি

আপডেট সময় : ০২:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬