ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চট্টগ্রামে ১০ লাখ টাকাসহ আটক ৩

Live News Bangla71
  • আপডেট সময় : ১০:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াছ খাঁন গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটক ব্যক্তিদের মধ্যে গাড়ির চালকও রয়েছেন।

পুলিশ জানায়, জব্দ হওয়া টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে প্রার্থী তার ব্যাখ্যা দিয়েছেন। বিষয়টি নির্বাচনসংক্রান্ত বিধি অনুযায়ী যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে মিজানুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, টাকাগুলো আংশিক আমার নির্বাচনী খরচ এবং বাকিগুলো তার ব্যক্তিগত টাকা। এখানে অবৈধ কিছুই নাই।

বিএনপির মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন মিজানুল হক চৌধুরী। তিনি বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন; পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন মিজানুল হক চৌধুরী।

এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জসিম উদ্দিন আহমেদ। ছাতা প্রতীকে মিজানুলের অন্যতম প্রতিদ্বন্দ্বী এলডিপির কর্নেল (অব.) অলি আহমেদের ছেলে মো. ওমর ফারুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে ১০ লাখ টাকাসহ আটক ৩

আপডেট সময় : ১০:৫৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬