সংবাদ শিরোনাম ::
ঢাকায় নতুন কর্মসূচির ঘোষণা নাসিরুদ্দীন পাটোয়ারীর
Live News Bangla71
- আপডেট সময় : ০৯:০৪:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ২২৯ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্যপ্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারী ‘ঢাকা আজাদি’ শিরোনামে নতুন প্রচারণা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদি।’
নাসিরুদ্দীন পাটোয়ারী উল্লেখ করেন, আমরা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাবো, মানুষের কথা শুনছি, সমাজ গুছিয়ে নেব, দুর্নীতি, অন্যায়, অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করব।
তিনি আরও লেখেন, ‘জেগে উঠবে ঢাকা। Dhaka will be Azad. বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য।’
পোস্টে ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয় এবং ‘Azadi Jatra – আজাদি যাত্রা’ অনুসরণের আহ্বান জানানো হয়।


























