ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ডেঙ্গু পরিস্থিতি: একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৬ এবং ১৫ই অক্টোবর সর্বোচ্চ ১০ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল। নতুন এই মৃত্যুর ফলে চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।

অক্টোবর মাসজুড়ে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। চলতি মাসে এখন পর্যন্ত ১৫৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে মারা গেছেন ১৪৮ জন। এছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং বছরের শুরুতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগী মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যাও ক্রমাগত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ২ হাজার ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ১ লাখ ২১ হাজার ৪২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ডেঙ্গু সংক্রমণের দিক থেকে ঢাকা বিভাগ এখনো শীর্ষে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে নতুন করে ৮৯৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনায় ২৫০ জন, চট্টগ্রামে ২৪১ জন, রাজশাহীতে ২২৯ জন, বরিশালে ২১৭ জন, রংপুরে ১১২ জন এবং ময়মনসিংহে ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মশা নিধনে জোর দেওয়ার তাগিদ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গু পরিস্থিতি: একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু

আপডেট সময় : ০৬:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬