ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইরানে জিবিইউ-৪৩ বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সম্ভাব্য সামরিক অভিযানে জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বা ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করেছে মার্কিন বাহিনী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন-এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিশ্বের বৃহত্তম এই অ-পারমাণবিক বোমাটি ব্যবহারের বিষয়টি নিয়ে মার্কিন সামরিক মহলেই নানা আলোচনা চলছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সূত্র ধরে জানা গেছে, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন সম্পন্ন হওয়ার পর ইরানে নতুন করে হামলা শুরু হতে পারে। সামরিক নীতিনির্ধারকদের জন্য বিভিন্ন ধরনের কৌশলগত বিকল্পের অংশ হিসেবেই এই বড় আকারের বোমা ব্যবহারের বিষয়টি সামনে এসেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, মাটির অনেক গভীরে অবস্থিত লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করতে বড় বোমার প্রয়োজনীয়তা রয়েছে, আর এক্ষেত্রে ‘সব বোমার মা’ বা মাদার অব অল বোম্বস কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে তারা মনে করছেন।

তবে এই বোমাটির কার্যকারিতা নিয়ে খোদ মার্কিন বাহিনী ও সামরিক পরিকল্পনাবিদদের মধ্যে সংশয় রয়েছে। ওয়াশিংটনের কৌশলগত লক্ষ্য অর্জনে এই অস্ত্রটি কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, জিপিএস-নির্দেশিত এই বোমাটি নয়টি সিটি ব্লকের সমান বিশাল এলাকা নিমেষেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ইরানের পিকাক্স পর্বতের নিচে অবস্থিত সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার ক্ষেত্রে এটি যথেষ্ট কার্যকর নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল আরাবিয়ার বরাতে এই তথ্যগুলো পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানে জিবিইউ-৪৩ বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর

আপডেট সময় : ০৮:৩১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬