ইসরায়েল নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে নেতানিয়াহুর জোট
- আপডেট সময় : ০৯:০০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
ইসরায়েলের নির্বাচনে বুথফেরত জরিপের ফলে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। দেশটির টেলিভিশন চ্যানেল ১২-এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ৫২টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। সেখানে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট পেতে পারে ৪৯টি আসন। এর আগে একই চ্যানেলের আগের জরিপে গাদি আইজেনকোটের জোট ৫২টি আসনে এগিয়ে ছিল।
অন্যান্য জরিপের ফলাফলে আবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান ১১ এবং চ্যানেল ১৩-এর বুথফেরত জরিপ অনুযায়ী, উভয় পক্ষই ৫১টি করে আসন পেতে পারে। উল্লেখ্য, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন সংখ্যা ১২০টি। সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। তবে এখন পর্যন্ত কোনো জরিপেই কোনো জোট এককভাবে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছাতে পারেনি। ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মোট আসন সংখ্যা ১২০। তবে অন্য দুটি জরিপে দুই জোটের মধ্যে সমানে সমান লড়াইয়ের চিত্র উঠে এসেছে।
এই জটিল সমীকরণের ফলে দেশটির সরকার গঠন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বুথফেরত জরিপের সঙ্গে চূড়ান্ত ফলের অমিল থাকা অস্বাভাবিক নয়। তাই শেষ পর্যন্ত কোন জোট সরকার গঠন করবে, তা নিশ্চিত হতে আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে দেশবাসীকে।






















