ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কাতারে ৩৩ হাজার প্লটে ৩০ মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৩১ অক্টোবর বিশ্বজুড়ে উদযাপিত ‘বিশ্ব শহর দিবস ২০২৬’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “শহরের পুনরুজ্জীবন: সবার জন্য উপযুক্ত আবাসন”। দ্রুত নগরায়ণ ও দূরদর্শী আবাসন কর্মসূচির অংশ হিসেবে কাতারে নাগরিকদের জীবনযাত্রার মান বাড়াতে নতুন অবকাঠামো নির্মাণ ও আধুনিকায়নের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে কাতার গণপূর্ত কর্তৃপক্ষ (আশগাল)। প্রতি বছরের ন্যায় আজ ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব শহর দিবস ২০২৬’ (World Cities Day 2026)।

সংস্থার প্রজেক্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রকৌশলী খালিদ সাইফ আল-খায়ারীন কাতার নিউজ এজেন্সিকে জানান, দেশের আবাসন এলাকাগুলোতে উন্নত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বর্তমানে ওয়েস্ট উম্মে সালাল, আল ইব, আল সুমামা, আল ওয়াব, আল মেশাফ, আল মামুরা, দক্ষিণ-পশ্চিম মুয়াইদার, আল খারাইতিয়াত এবং রওজাত আল হামামাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে পুরোনো ও নতুন সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা স্থাপন এবং পাবলিক সার্ভিসের আধুনিকায়ন কাজ চলছে। টেকসই উন্নয়ন ও সবুজ প্রযুক্তি ব্যবহারের মূল ক্ষেত্রসমূহ।

টেকসই উন্নয়ন ও সবুজ প্রযুক্তির উদ্যোগ

  • স্থানীয় কাঁচামালের ব্যবহারআশগালের সব অবকাঠামো নির্মাণে ব্যবহৃত সামগ্রীর ৭৫ শতাংশই সংগ্রহ করা হচ্ছে দেশীয় শিল্প থেকে। এতে দেশটির অর্থনৈতিক ভিত্তি মজবুত হওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতা অনেকটাই কমেছে।
  • পুনর্ব্যবহার ও সৌরশক্তিকাজ করার সময় তোলাপাথর, কংক্রিট ও অ্যাসফল্ট পুনর্ব্যবহার বা রিসাইকেল করা হচ্ছে। পাশাপাশি প্রজেক্ট সাইট ও সাইনবোর্ডে ব্যাপকভাবে সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে।
  • পানি ব্যবস্থাপনাবৃষ্টির পানি নিষ্কাশনে ড্রেনেজ নেটওয়ার্ক ও পাম্পিং স্টেশনের ক্ষমতা বাড়ানো হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ অতিরিক্ত পানি সংরক্ষণ করে উন্নয়নকাজে পুনরায় ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।
  • নিরাপদ পদচারণ ও সাইকেলিংস্বাস্থ্যকর জীবনযাত্রাকে উৎসাহিত করতে প্রকল্প এলাকাগুলোতে নিরাপদে হাঁটার পথ, সাইকেল ট্র্যাক ও সবুজ পার্ক তৈরি করা হচ্ছে।

আগামী ৫ বছরের মহাপরিকল্পনা

‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’ বাস্তবায়নে আগামী পাঁচ বছরে আরও বড় পরিসরে কাজ শুরু করার পরিকল্পনা করেছে সংস্থাটি।

এই সময়সীমার মধ্যে নাগরিকদের জন্য বরাদ্দ দেওয়া প্রায় ৩৩ হাজার আবাসিক প্লটে প্রয়োজনীয় পরিষেবা ও সংযোগ সড়ক তৈরিতে ৩০টিরও বেশি মেগা সড়ক ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (টেন্ডার) আহ্বান করা হবে। কাজের গতি বৃদ্ধি ও সঠিক নগর পরিকল্পনা নিশ্চিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সহ সর্বাধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে আশগাল। আগামী ৫ বছরের মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩, ০০০ আবাসিক প্লটে সুনির্দিষ্ট নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাতারে ৩৩ হাজার প্লটে ৩০ মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ

আপডেট সময় : ০৬:০০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬