ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাহুল মোদি পরিবারের বধূ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপ, ডিনার ডেট থেকে শুরু করে আম্বানিদের হাই-প্রোফাইল পার্টিতেও একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে এই জুটিকে।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটেছেন শ্রদ্ধা। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভক্তের বিয়ের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টই বলেন, ‘আমি বিয়ে করছি।’ এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় জোর আলোচনা।শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিউডের পরিচিত নাম হলেও ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনেই তার রাজত্ব। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় ছবির সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার বেশ সুনাম রয়েছে।

প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন শ্রদ্ধা। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় আয়োজন। পুরোপুরি ট্র্যাডিশনাল কায়দায়, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হবে এই যুগলের।যদিও এখনো শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি যে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাহুল মোদি পরিবারের বধূ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

আপডেট সময় : ০৬:১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬