ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অস্থায়ী যুদ্ধবিরতি’র বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলবে না ইরান

Live News Bangla71
  • আপডেট সময় : ১০:০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্থায়ী যুদ্ধবিরতি’র বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলবে না বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তেহরান মনে করে, স্থায়ী যুদ্ধবিরতির জন্যও ওয়াশিংটনের প্রস্তুতি নেই। ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ইরান অবিলম্বে যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রস্তাব পেয়েছে এবং তা পর্যালোচনা করছে।

তবে তিনি আরও বলেন, তেহরান কোনো সময়সীমা মেনে নিয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য চাপের কাছে নতিস্বীকার করে না।

এর আগে, রবিবার (৫ এপ্রিল) ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালী আর কখনও আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য।

বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা ‘নতুন ব্যবস্থা’ কার্যকর করার লক্ষ্যে তারা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।

হরমুজ প্রণালী নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েকদিন পর এই বিবৃতি দেয়া হয়েছে। ওই আইনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অস্থায়ী যুদ্ধবিরতি’র বিনিময়ে হরমুজ প্রণালী পুনরায় খুলবে না ইরান

আপডেট সময় : ১০:০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬