ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:২০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানে এক হাজারের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে বলে অধিকার গোষ্ঠী বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, ২৮শে ফেব্রুয়ারি থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

সংস্থাটি বলছে, নিহতেদের মধ্যে ১৮১ জন ১০ বছরের কম বয়সী শিশু। অধিকার গোষ্ঠীটি আরো জানিয়েছে, বেসামরিক লোক আহত হয়েছে ৫ হাজার ৪০২ জন, যার মধ্যে ১০০ জন শিশুও রয়েছে।

গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১০৪টি হামলা হয়েছে। সামরিক ঘাঁটি, চিকিৎসাকেন্দ্র এবং আবাসিক এলাকায় হামলা হয়েছে। আরো মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে ইরানি কর্তৃপক্ষ দক্ষিণ ইরানের একটি স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ছাত্র ও কর্মীদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
নিহতদের কিছু জানাজার ছবি প্রকাশ পেয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ঘাঁটির কাছে অবস্থিত স্কুলটিতে বিমান হামলায় ১৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
বিবিসি নিউজ ইরানি কর্তৃপক্ষের নিহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ঘটনার প্রতিবেদন খতিয়ে দেখছে, অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এলাকায় কোনো অভিযানের বিষয়ে জানে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত

আপডেট সময় : ০৬:২০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬