সংবাদ শিরোনাম ::
কাতারে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো যুবদল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাতার শাখা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কাতার যুবদলের নেতা রাজু ফরাজি এবং পুরো আয়োজনটি পরিচালনা করেন গাজী কাউসার। কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো যুবদল কাতার শাখা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদনান কবির, সাইফুল ইসলাম, ইমরান হোসেন রাজু, আব্দুল মালেক, জুবায়ের সিদ্দিকী ও কবির হোসেন বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা প্রবাসের মাটিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
























