ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাবনায় কলেজ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা শহরের সরকারি এডওয়ার্ড কলেজ সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে সাইদা আক্তার রিলা (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ‘চাঁদের আলো’ নামের ছাত্রীনিবাসের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাইদা পাবনার সাঁথিয়া উপজেলার দক্ষিণ বোয়ালমারী এলাকার সাইফুল ইসলামের মেয়ে এবং তিনি শহীদ বুলবুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পাবনা সদর থানার ওসি (তদন্ত) সঞ্জয় সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাবনায় কলেজ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৬:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬