ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

Live News Bangla71
  • আপডেট সময় : ০২:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতের সংসদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ২০২৬–২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই ভারতের সংসদের উভয় কক্ষ—লোকসভা ও রাজ্যসভায় তার স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

লোকসভায় শোক প্রস্তাব উত্থাপনের পর স্পিকার ওম বিড়লা বলেন, ‘ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

এরপর রাজ্যসভায় অধিবেশন শুরুর পর এবং প্রয়োজনীয় নথি উপস্থাপনের আগে রাজ্যসভার চেয়ারম্যান ও ভারতের ভাইস প্রেসিডেন্ট সি পি রাধাকৃষ্ণন খালেদা জিয়াকে নিয়ে শোক প্রস্তাব পাঠ করেন। শোক প্রকাশের অংশ হিসেবে কিছুক্ষণ নীরবতা পালন করেন সংসদ সদস্যরা।

শোক প্রস্তাব পাঠকালে রাধাকৃষ্ণন বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কথা স্মরণ করছি।’

তিনি আরও বলেন, ‘তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিন দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বিরোধীদলীয় নেতার দায়িত্বও পালন করেছেন। বাংলাদেশের উন্নয়ন ও ভারত–বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’

রাজ্যসভা চেয়ারম্যান বলেন, ‘এই সংসদ বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার, বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে গভীর সমবেদনা জানাচ্ছে।’

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ অধিবেশনে ভাষণের পরপরই খালেদা জিয়াসহ পাঁচজন ভারতীয় সংসদ সদস্যের স্মরণে শোক প্রস্তাব উভয় কক্ষে উত্থাপন করা হয়। শোক প্রস্তাব শেষে দিনের মতো সংসদের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতীয় পার্লামেন্টে নিরবতা পালন

আপডেট সময় : ০২:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬