সংবাদ শিরোনাম ::
চরমোনাই পীরের দলের সঙ্গে ফের বসা নিয়ে যা জানালেন মামুনুল হক
Live News Bangla71
- আপডেট সময় : ১২:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
১১-দলীয় জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র দেখছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেন, জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র এখনো দেখছি না৷ নিজেদের নানা ব্যর্থতার কারণেই এই দূরত্ব হতে পারে৷
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।মামুনুল হক জানান, এই মুহুর্তে মনোনয়ন প্রত্যাহারের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর বসা হবে না৷
তিনি বলেন, নির্বাচনের আগে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো বৈঠকের সম্ভাবনা নেই। তবে তারা যদি আবার জোটে ফিরতে চায়, তাহলে সাদরে গ্রহণ করা হবে। আর যদি না আসে, তাহলে বাকি আসনগুলো শক্তিশালী অবস্থান ও জনপ্রিয়তার ভিত্তিতে বণ্টন করা হবে।















