ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:১৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। দেশের তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এদিকে জিয়া পরিবারের বিশ্বস্ত প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে মো. শাহজাহানকে মন্ত্রী হিসেবে দেখতে চাইছেন নোয়াখালীর জনগণ।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মো. শাহজাহান দুই লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ইসহাক খন্দকার পেয়েছেন এক লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট। পরাজিত প্রার্থীর সাথে মো. শাহজাহান এর ভোটের ব্যবধান ৭০১৯৩ ভোট। এর আগে আরো ৪ বারেরসহ এই নিয়ে পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

নোয়াখালীর প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের পরে এই অঞ্চলে নেতৃত্বের হাল ধরেছেন মো. শাহজাহান। সহজ সরল সাদামাটা জীবনাচরণের কারণে এই অঞ্চলের মাটি ও মানুষের জনপ্রিয় অবিসংবাদিত নেতা হিসেবে মানুষের কাছে স্বীকৃত এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন মো. শাহজাহান। যে কারণে এ অঞ্চলে জ্যেষ্ঠ নেতা হিসেবে মো. শাহজাহানকে মন্ত্রীত্বের আসনে দেখতে চাইছেন নোয়াখালীর তৃণমূলের নেতাকর্মী ও সচেতন নাগরিক সমাজ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে গেল ৪৮ ঘন্টা ধরে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের ঢল নেমেছে মো. শাহজাহানের বাসভবনে। নেতার সাথে একটু সৌজন্য সাক্ষাতের জন্য উদগ্রীব আগত নেতাকর্মীরা ক্ষণে ক্ষণে আওয়াজ তুলছেন- ‘মো. শাহজাহানকে মন্ত্রী হিসেবে দেখতে চাই।’

নেতাকর্মীরা বলছেন, ‘মো. শাহজাহান জাতীয়তাবাদী রাজনীতিতে পরীক্ষিত এক বটবৃক্ষের নাম। তার রাজনৈতিক বিচক্ষণতা, মেধা, প্রজ্ঞা ও ত্যাগ তাকে জাতীয় রাজনীতির উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। এমন একজন মহান রাজনীতিবিদের সর্বশেষ প্রাপ্তি হিসেবে আমরা তাকে মন্ত্রীত্বের আসনে দেখতে চাই। মন্ত্রীত্বের যোগ্য দাবিদার নেতৃত্বের সকল স্তরে সফলতার সাথে দায়িত্ব পালন করা এই নেতার মর্যাদা রক্ষায় তাকে মন্ত্রীত্বের আসনে অধিষ্ঠিত করার দাবি জানাচ্ছি।’

এদিকে, জনগণের ভোটে বিজয়ী প্রার্থী মো. শাহজাহানের কাছে জনগণের প্রত্যাশা পূরণের বিষয়ে জানতে চাইলে তিনি সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘আমি মন্ত্রী হই বা না হই- এটা আমার কাছে বড় বিবেচ্য বিষয় নয়, আমার প্রতি জনগণের যে ভালোবাসা, তারা অতীতেও চারবার দিয়েছে, এবারও তারা আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে, তাদেরকে নিয়েই আমি থাকতে চাই। তারাই আমার মূল ভিত্তি, তারাই আমার বড় শক্তি। এলাকার জনগণ যদি আমাকে ভালো জানে, এটাই আমার সর্বোচ্চ সম্মান। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ প্রদত্ত সম্মান যেন সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহর কাছে সে কামনা করি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া শাহজাহানকে মন্ত্রী হিসেবে চাচ্ছেন নোয়াখালীবাসী

আপডেট সময় : ০৮:১৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬