সংবাদ শিরোনাম ::
১১ দলীয় জোটে ২৫০ আসনের সমঝোতা, জামায়াত ১৭৯সহ কার ভাগে কত!
Live News Bangla71
- আপডেট সময় : ০৩:৪৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোটের আসন সমঝোতা ঘোষণা করা হয়েছে। সমঝোতা অনুযায়ী ৩০০ আসনের মধ্যে ২৫০টি আসনে সমঝোতার কথা জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে আসন সমঝোতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, আসন সমঝোতায় জামায়াত ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, এবি পার্টি ৩টি, বিডিপি ২টি ও নেজামে ইসলাম ২টি আসনে নির্বাচন করবে।
আর ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের আসনের বিষয়টি এখনও নির্ধারণ করা যায়নি বলে জানান জামায়াতের নায়েবে আমির।















