ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিয়ে করলে ১৫ লাখের অনুদান, সন্তান জন্মের ৩ বছরের মধ্যে দ্বিগুণ হবে

Live News Bangla71
  • আপডেট সময় : ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ১৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরিকদের বিয়ে ও সংসার শুরু করতে উৎসাহ দিতে ৫০ হাজার দিরহাম অনুদান হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ লাখ টাকা। আল হাবতুর গ্রুপে কর্মরত আমিরাতিদের জন্য ঘোষণা দিয়েছেন দুবাইয়ের ধনকুবের ও আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর। তিনি জানান, এই সহায়তা শুধুমাত্র বিয়ের সময়ই নয়, সন্তান জন্মের পর দুই বছরের মধ্যে তা দ্বিগুণ করা হবে। খবর খালিজ টাইমস

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে খালাফ আল হাবতুর বলেন, ‘বিয়ে ও পরিবার গঠন কেবল ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব।’ তার মতে, পরিবারই একটি জাতির ভিত্তি, আর শিশু হলো দেশের ভবিষ্যতে বিনিয়োগ। তিনি বলেন, সরকার যুবসমাজকে পরিবার গঠনের শুরুতে সহায়তা দিয়ে আসছে, তবে এ ক্ষেত্রে সমাজের সব স্তরের বাস্তব উদ্যোগ প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিয়ে করলে ১৫ লাখের অনুদান, সন্তান জন্মের ৩ বছরের মধ্যে দ্বিগুণ হবে

আপডেট সময় : ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬