সংবাদ শিরোনাম ::
আমার ৩ শিশুকন্যাকে একটু দেখে রাইখেন : আমীর হামজা
Live News Bangla71
- আপডেট সময় : ১২:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
নানাভাবে হত্যার হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন জামায়াতের এমপি পদপ্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
আমির হামজা তার পোস্টে বলেন, ‘একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ।
’
তিনি বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যাসন্তানকে একটু দেখে রাইখেন।’













