ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কোন আসনে প্রার্থী কে, মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হচ্ছে মঙ্গলবার (২০ জানুয়ারি)। এর মাধ্যমে কোন সংসদীয় আসনে প্রার্থী কে, তার চূড়ান্ত সিদ্ধান্তও এদিন নির্ধারিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) ইসি কর্মকর্তারা গণমাধ্যমের কাছে এমন তথ্য জানিয়েছেন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আপিল শুনানি শেষে সব মিলিয়ে বৈধ প্রার্থী আছে দুই হাজার ২৫৪ জন।

ইসি কর্মকর্তারা জানান, কোনো দল কোনো আসনে একাধিক প্রার্থী দিয়ে থাকলে এবং তাদের সবাই বা একাধিক প্রার্থী বাছাইয়ে টিকে গেলে সংশ্লিষ্ট দল কাকে রাখবে তা মঙ্গলবারই জানাতে হবে। এ ক্ষেত্রে বিকেলে পাঁচটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোন আসনে প্রার্থী কে, মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত

আপডেট সময় : ০৫:১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬