সংবাদ শিরোনাম ::
এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির কার্যক্রম স্থগিত
Live News Bangla71
- আপডেট সময় : ০৫:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।এতে বলা হয়েছে, গত বছরের ৩০ অক্টোবর রাজশাহী মহানগর এবং ২৯ নভেম্বর রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকায় উভয় কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।


























