ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রথম দিনেই ৭ জেলায় সমাবেশ করবেন তারেক

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেন প্রার্থীরা।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুরু হয়েছে নির্বাচনি প্রচার। এরই অংশ হিসেবে সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেছে বিএনপি। আজ সাত জেলায় সমাবেশে যোগ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি সূত্র জানিয়েছে, নির্বাচনি প্রচারণায় নেমেই তারেক রহমান আজ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে সমাবেশ করবেন।তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সকালে সিলেটে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বেলা সাড়ে ১১টার দিকে তিনি নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখান থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে জনসভায় দুপুর আড়াইটার দিকে যোগ দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রথম দিনেই ৭ জেলায় সমাবেশ করবেন তারেক

আপডেট সময় : ০৬:১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬