ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

Live News Bangla71
  • আপডেট সময় : ১২:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে।

আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে দুষ্কৃতিকারীদের হামলায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুরুতর আহত হন। এই আক্রমণে আরও কিছুসংখ্যক নেতাকর্মী আহত হন। এই বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে। দুষ্কৃতিকারীদের গুলিতে হাসান মোল্লাকে গুরুতর জখম করাসহ আরও কিছুসংখ্যক নেতাকর্মীকে আহত করার ঘটনা সেই পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে জনগণ মনে করে। তাই, এসব দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি প্রদানের বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:২০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬