ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কুমিল্লা-৯ আসনে সতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

Live News Bangla71
  • আপডেট সময় : ০১:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সাংসদ মরহুম অব. কর্নেল আনোয়ারুল আজীম কন্যা সামিরা আজীম দোলা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ এবং জেলা নেতৃবৃন্দদের উদ্যোগে এ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দোলা আজীম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন।

বৃহস্পাতবার (২৯ জানুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এ ঘোষণা দেন তিনি।

তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী ধানের শীর্ষ প্রতীকের পক্ষে কাজ করবেন। বিএনপির কুমিল্লা দক্ষিণ সংসদীয় আসনের সমন্বয়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সারের উদ্যোগে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী থেকে সরে এসে কুমিল্লা ৯ আসনের ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার এ সমঝোতা হয়।

তিনি আরও জানান, এখন থেকে দলের পক্ষে কাজ করে যাব। পাশাপাশি তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামের সঙ্গে মিলে সামিরা আজিম দোলা ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

বিএনপির প্রার্থী আবুল কালাম বলেন, দলের সুসংগঠিত ও সমন্বিত প্রচেষ্টায় ধানের শীষকে বিজয়ী করার জন্য এখন থেকে একসঙ্গে কাজ করব। তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা ঐক্য অটুট রেখে ধানের শীষকে বিজয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমfদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা সবাই ধানের শীষের লোক।

জানা যায়, কুমিল্লা ৯ আসনে কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামকে দলীয়ভাবে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। দীর্ঘদিন ধরে তিনি দলের সাংগঠনিক দায়িত্বে সক্রিয় ছিলেন। সামিরা আজিম দোলা এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য লড়াই করেন। দোলার পাশে তার অনুসারীরা দাঁড়ালে পুরোনো বিভেদ নতুন রূপ নেয় এবং স্থানীয় বিএনপির রাজনীতিতে দ্বিধাবিভক্তি সৃষ্টি হয়।

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জেলা নেতৃবৃন্দদের কল্যাণে কালাম-দোলা দ্বন্দ্বের অবসানের খবরে কুমিল্লা-৯ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। নেতাদের ঐক্যে প্রাণ ফিরে পেয়েছে তৃণমূলের কর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন যে কালাম-দোলার যৌথ প্রচারণা ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুমিল্লা-৯ আসনে সতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আপডেট সময় : ০১:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬