ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হাতিরঝিলে পিকআপভ্যানের ধাক্কায় পথচারী নিহত

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:৪৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর হাতিরঝিলের ২নম্বর গেট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হানিফ খান (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
রবিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল হানিফ খান বরিশালের বাবুগঞ্জ উপজেলার রফিকুল খানের ছেলে। তিনি রাজধানীর হাতিরঝিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী পথচারী কামরুজ্জামান গণমাধ্যমকে জানান, গতরাতে হাতিরঝিল ২নম্বর গেটের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের কাছে থাকা একটি মোবাইল ফোন থেকে পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাতিরঝিলে পিকআপভ্যানের ধাক্কায় পথচারী নিহত

আপডেট সময় : ০৫:৪৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬