সংবাদ শিরোনাম ::
ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল
Live News Bangla71
- আপডেট সময় : ০৪:১০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে
ঢাকাসহ দেশের একাধিক জেলায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিট এই ভূমিকম্প অনুভূত। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল জানা যায়নি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজারসহ একাধিক জেলার বাসিন্দাদের ভূমিকম্প অনুভূতের খবর পাওয়া গেছে।
এর আগে আজ ভোর ৪টা ৩৬ মিনিটে দেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভোরের ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরার কলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা ১৫০ কিলোমিটার। এ সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে।













